ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ১৭:০৬:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে র‌্যাবের অভিযান

রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে র‌্যাবের অভিযান

রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এ সময় রূপচাঁদার নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি ও মাছে ক্ষতিকর রং মেশানোর অভিযোগে ৫ জনকে আটক করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আটক ৫ জনকে ১ থেকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।

অভিযানের বিষয়ে সারওয়ার আলম বলেন, দীর্ঘ সময় তাজা রাখতে মাছে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং মেশানোর অভিযোগও রয়েছে। অভিযান শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।