রাজধানীর কুকুর অপসারণ বন্ধে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৪ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
রাজধানীর কুকুর অপসারণ বন্ধে হাইকোর্টে রিট
রাজধানী ঢাকা থেকে বেওয়ারিশ কুকুর অপসারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার নামে দুটি প্রাণী কল্যাণ সংগঠন এবং অভিনেত্রী জয়া আহসান এ রিটের আবেদনকারী।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার রিটটি দায়ের করা হয় বলে জানিয়েছেন আবেদনকারীদের আইনজীবী সাকিব মাহবুব।
তিনি বলেন, ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইনের ৭ ধারা অনুযায়ী কুকুরসহ বেওয়ারিশ প্রাণী অপসারণ করা যাবে না। অথচ টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইলে ছেড়ে দিয়েছে ডিএসসিসি, যা আইন সমর্থন করে না। এসব যুক্তিতে রিটটি করা হয়েছে।
রিটে ডিএসসিসির কার্যক্রম বন্ধের নির্দেশনা চাওয়ার পাশাপাশি বেওয়ারিশ কুকুরগুলো স্থানান্তরে সংস্থাটির উদ্যোগ কেন বেআইনি ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল চাওয়া হয়েছে।
স্বাস্থ্য, প্রাণিসম্পদ ও আইন সচিব এবং ডিএসসিসিসহ আটজনকে রিটে বিবাদী করা হয়েছে।
আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






