ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৫:৫০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ৩ জুন ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বড় অংশজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ শনিবার।

শুক্রবার (২ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন অথবা অপসারণ কাজের জন্য আগামী ৩ জুন (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকা।

এছাড়াও এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ রাখা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।