রাজধানীর সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ৩০ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় জান্নাত আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৯ জুন) দিনগত রাত সোয়া ২টার দিকে ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তার বাবার নাম মো. বাহার উদ্দিন। সম্প্রতি জান্নাত ঢাকার একটি কলেজে ভর্তি হয়েছিলেন।
জানা গেছে, ঈদের দিন মোটরসাইকেল করে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে ফেরার পথে একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করে। আহত শামীম ও সাদিয়া চিকিৎসাধীন।
বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) হুমায়ুন কবির বলেন, প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে আছে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি