রাজনীতি বাড়ির কাজের মতোই একটা কাজ: নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫০ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
তৃণমুল কংগ্রেসের জন্য টালিউড সুন্দরী নুসরাত জাহানকে পছন্দ করেছেন দলের প্রধান মমতা ব্যানার্জি। বলা যায় রাজনীতিতে নাম লিখিয়েছেন এই টালিউড চিত্রনায়িকা। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাট কেন্দ্র থেকে তৃণমুল কংগ্রেসের প্রার্থী হয়েছেন এই তারকা।
কিন্তু, রাজনীতির কতটুকু বোঝেন নুসরাত? তার কি সিনেমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে? এমন গুঞ্জন চলছে সিনেমা মহলে। রাজনীতিতে নেমে গিয়ে সিনেমাটা ঠিক করে উঠতে পারবেন কিনা?
নুসরাত নিজেই অবসান ঘটালেন এসব জল্পনার। জানালেন রাজনীতি বিষয়ে তার দক্ষতা কতটুকু।
এ বিষয়ে নুসরাতের সাহসী উত্তর, ‘রাজনীতি! বাড়ির কাজের মতোই আর একটা কাজ। ’
নুসরাত বলেন, ‘আমার মনে হয় মানুষের জন্য কাজ করার সময় এসেছে। এতোদিন বাড়ি সামলানো ও সিনেমার শুটিং এই দুটো কাজ নিয়েই দিন পার করতাম। এখন সঙ্গে রাজনীতি যোগ হলো আর কী।
তিনটা কাজ একসঙ্গে চালিয়ে নিতে পারবেন, এর উত্তরে টালি সুন্দরী বলেন, একসঙ্গে সামলানো কিছুটা কঠিন হয়, কিন্তু অসম্ভব নয়। রাজনীতির জন্য আমার সিনেমার ক্যারিয়ার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। সেদিকে খেয়াল রেখেই দুটি দায়িত্ব পালন করে যাব।
নুসরতের মতে, ‘মানুষ এতদিন আমার অভিনয় ভালোবেসেছেন। এবার জনপ্রতিনিধি হিসেবে তাদের সেই ভালোবাসা ফিরিয়ে দিতে আমি একটা সুযোগ পেয়েছি।
উল্লেখ্য, চিত্রনায়িকা হিসেবে নুসরাত যেমন ভক্তদের অনেক ভালোবাসা পেয়েছেন, ঠিক একইভাবে রাজনীতির মাঠেও জনগণকে পাশে চান তিনি। এবার ভারতের লোকসভা নির্বাচনে শুধু নুসরাতই নয় টালি অভিনেত্রী মিমি চক্রবর্তীও তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







