ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৫৭:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

রাজবাড়ীতে প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে কর্মশালা

আপডেট: ১২:৩৩ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার

RAJBARI_PICBg_368026948স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রাজবাড়ী : রাজবাড়ীতে প্রাক প্রাথমিক শিক্ষা বিষয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ঈদতাদুল ইসলাম। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম ও দিনাপুর পিটিআই এর সহকারী সুপারেন্টেন্ড কুব্বাত আলী খাঁন ও ফরিদপুর পিটিআই এর প্রশিক্ষক কায়েস আহম্মেদ ও রাজবাড়ী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রশিদ। কর্মশালায় ৪০ জন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষক অংশ নেয়। ২৮.০৬.২০১৫