ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১:৩৮:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ১৯ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

রাজবাড়ীর পাংশার মাছপাড়া এলাকায় লিপি বেগম নামে এক নারীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে স্বামী রুবেল সরদার।

বুধবার সকাল ৮টার দিকে মাছপাড়া ইউনিয়নের কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রুবেল সরদারকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ওই নারীর স্বামী রুবেল সরদার মাছের ব্যবসা করতেন। কিন্তু এখন কিছুই করেন না। এ নিয়ে তাদের সংসারে প্রায় ঝামেলা হতো। বুধবার সকালে দা দিয়ে লিপিকে কুপিয়ে হত্যা করেন রুবেল। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর স্বামীকে আটক করেছেন।