ঢাকা, মঙ্গলবার ২৪, মার্চ ২০২৬ ১৪:০২:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ১ জুন ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ট্রাক, ইজিবাইক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী এবং একই পরিবারের সদস্য। এতে আহত হয়েছেন আরও ৪-৫ জন।

আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতের মধ্যে তিনজন নারী, দুজন শিশু ও একজন পুরুষ। এরা সবাই একই পরিবারের সদস্য। 

আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান। 

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেয়ার পর পথে আরও তিনজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।