ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২৩:৫৬:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চারজন। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর তালাইমারী মিজানের মোড় বালুরঘাট এলাকার পদ্মায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। সকাল ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধারকর্মীরা। চারজন ডুবুরি অভিযানে আছেন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড়বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিলেন।

প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ষোলো আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চারজন তলিয়ে যান।

এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ডুবে যায় ঘাসবোঝাই আরেকটি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন।