রাজশাহীতে ১ বছরে নারী নির্যাতন বেড়েছে আশঙ্কাজনক হারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার
রাজশাহীতে ১ বছরে নারী নির্যাতন বেড়েছে আশঙ্কাজনক হারে
ঘাতকব্যাধী করোনাভাইরাস পরিস্থিতি রাজশাহী বিভাগে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে নারী ও শিশু নির্যাতন। দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এক জরিপে নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি সম্পর্কে এ তথ্য তুলে ধরে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)।
বৃহস্পতিবার লফসের ডকুমেন্ট সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তারা।
জরিপে বলা হয়, ২০২০ সালে রাজশাহীতে ৩৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এছাড়াও সারা বছরে হত্যা ৩০, আত্মহত্যা ৬২, আত্মহত্যা চেষ্টা ১১, ধর্ষণ ৫৭, যৌন নির্যাতন ৩১, নির্যাতন ৯৯, পর্নোগ্রাফি ৮, এসিড ভায়োলেন্স ৫, নিখোঁজ ও অপহরণ ২২, আহত ২৩ জন নারী ও শিশু এ ঘটনার শিকার দেখানো হয়েছে।
যৌতুক ও পরকীয়ার ঘটনাকে নারী ও শিশু নির্যাতনের অন্যতম কারণ হিসেবে দায়ী বলে জানিয়েছে সংগঠনটি। এছাড়া পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে হত্যা, আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন জানান, ২০২০ সালের বেশির ভাগ সময় কেটেছে করোনাভাইরাসের ভয়াল থাবায়। সকলে যখন করোনা নামক ভাইরাস থেকে নিজেকে রক্ষায় ব্যস্ত সেখানে এক শ্রেণির মানুষের হাতে ২-৫ বছরের শিশু সন্তানও ধর্ষণের হাত থেকে রক্ষা পায়নি।
শাহানাজ পারভীনের মতে, সারা বছর জুড়ে রাজশাহী জেলায় নানা পর্যায়ে নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটেছে। সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় রাজশাহীতে ২০২০ সালে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য আশংকাজনক।
রাজশাহী অঞ্চলে নারী শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না করলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে।
নারী ও শিশুদের জন্য আরও জোরালোভাবে সামাজিক সচেতনতা কর্মসূচি গ্রহণের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে








