রাজের মাধ্যমে পর্ন ছবিতে আসা শার্লিন চোপড়াকে সমন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
রাজ কুন্দ্রার হাত ধরে পর্ন ছবির দুনিয়ায় পা রেখেছিলেন। চুক্তিও করেছিলেন। সেই চুক্তির আওতায় ২০-২৫টি পর্ন ছবিতে তিনি অভিনয় করেছিলেন। প্রতিটির জন্য পেতেন ৩০ লাখ টাকা। এই বলিউড নায়িকার নাম শার্লিন চোপড়া। রাজের পর্নোগ্রাফিকাণ্ডে এবার তাকে সমন পাঠিয়েছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ।
আজ মঙ্গলবার মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে হাজিরা দেয়ার কথা শার্লিন চোপড়ার। এএনআই সূত্রে খবর, পর্নোগ্রাফি মামলায় সেখানে তার বয়ান রেকর্ড করবে পুলিশ।
সম্প্রতি এক ভিডিও বার্তায় শার্লিন চোপড়া দাবি করেন, তিনিই সেই নারী, যিনি বছরের শুরুতে আর্মসপ্রাইম সম্পর্কে সাইবার সেলকে জানিয়েছিলেন। যে আর্মসপ্রাইম কোম্পানিটি রাজ কুন্দ্রার পর্ন মামলায় যুক্ত রয়েছে।
শার্লিন বলেন, ‘এই মামলায় আমার অনেক কিছু বলার আছে। তবে মামলাটি যেহেতু তদন্তাধীন, তাই আমি বেশি কিছু বলতে পারব না। বেশ কিছুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যম আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। আমি তাদের অনুরোধ করব, কিছু জানার থাকলে দয়া করে মুম্বাই পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন।’
এর আগে শার্লিন দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার হাত ধরেই তিনি নীল ছবির দুনিয়ায় এসেছিলেন। রীতিমতো চুক্তি করে কাজে নেমেছিলেন তিনি। প্রতিটি ছবির জন্য রাজের সঙ্গে ৩০ লাখ টাকার চুক্তি হয়েছিল। ২০-২৫টি ছবিতে কাজ করেন তিনি। পরে ছবির ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার কথা থাকলেও রাজ সেটা দেননি। তাই ভেঙে যায় সেই চুক্তি।
যদিও পর্ন মামলায় অভিযুক্ত মডেল ও অভিনেত্রী গহনা বশিষ্ঠ সে সময় দাবি করেছিলেন, শার্লিন চোপড়া মিথ্যা কথা বলছেন। সম্প্রতি এই অভিনেত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু তিনি মুম্বাইয়ের বাইরে থাকায় হাজিরা দিতে পারেননি।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









