রাজ্যর জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না:পরী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
গত বছরের আজকের এই দিনে পরীমণির কোলজুড়ে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। দেখতে দেখতে এক বছর পূর্ণ করল পরীর পদ্ম। দিনটি ঘিরে উদযাপনের প্রস্তুতি রয়েছে পরীমণির। একা হাতে সবকিছু সামলাচ্ছেন এ চিত্রনায়িকা।
ছেলের প্রথম জন্মদিনের আনন্দ পুরোটাই উপভোগ করতে চান পরীমণি। চান না, অন্যকোনো আনন্দের সংবাদ এই দিনে ভাগাভাগি করতে। তাই তো সিনেমায় ফেরার ঘোষণা একটু রয়েসয়ে দিতে চাচ্ছেন তিনি।
জানা গেছে, ওজন কমিয়ে শিগগিরই সিনেমায় ফিরছেন পরীমণি। কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে। সেই ঘোষণা আসতে পারে আজ, পরীর সন্তান রাজ্যর প্রথম জন্মদিনের অনুষ্ঠানে।
এ বিষয়ে পরীমণি বলেন, ‘কাজ তো করতেই হবে। কলকাতা–বাংলাদেশ মিলেই করব। বেশ কয়েক জায়গায় কথা হয়েছে। বলতে পারেন, মোটামুটি চূড়ান্ত। কিন্তু এখনই বলা যাবে না। কয়েকজন প্রযোজক তো রাজ্যর জন্মদিনেই ঘোষণা দিতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি এখনো। কারণ, এটি বাবুর প্রথম জন্মদিন। রাজ্যর প্রথম জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করতে চাচ্ছি না।’
মজার ছলে তিনি বলেন, ‘বাবুর জন্মদিনে ঘোষণা না হলেও পরপরই ঘোষণা হবে। দাঁড়াও, সবার ভাত মারতে আসছি। হা হা হা...।’
ছেলের প্রথম জন্মদিনকে ঘিরে কোথাও দেখা যাচ্ছে না বাবা শরিফুল রাজকে। জানা গেছে, তিনি এখন ভারতে আছেন। আক্ষেপের সুরে পরীমণি বলেন, ‘আজ আমি একা। রাজ্যর প্রথম জন্মদিন এটি। অনেক বড় আয়োজনের পরিকল্পনা ছিল। আমি একা একা সেটি পারলাম না। যতটুকুই করেছি, পুরো আয়োজনই আমার একহাতে করতে হয়েছে। আমি ক্লান্ত! বাবুর প্রথম জন্মদিনের অনুষ্ঠানটি আরও সুন্দর হতে পারত। মা–বাবার সঙ্গে রাজ্যর প্রথম জন্মদিনের ফ্রেমটা কত সুন্দর হতে পারত!’
মাস দুয়েক ধরে আলাদা থাকছেন পরীমণি ও শরিফুল রাজ। গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে আরও অবনতি ঘটে।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ







