ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১০:১৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

রাজ সব কিছু নিয়ে চলে গেছে: পরী 

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২১ পিএম, ৩১ মে ২০২৩ বুধবার

পরীমণি

পরীমণি

হালের ব্যাপক আলোচিত নায়ক-নায়কা শরিফুল রাজ ও পরীমণি। এই তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণিকে নিয়ে গেল দু’দিন ধরে চলছে নানা আলোচনা। রাজের ফেসবুক থেকে ‘গোপন’ ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর বেরিয়ে আসছে অজানা নানা কথা। কোনো সন্ধান মিলছে না রাজের।

পরীও জানান, গেল ১১ দিন ধরে বাসায় ফিরছেন না রাজ। এমনকি পরী ও তাদের একমাত্র ছেলে রাজ্যকেও (শাহীম মুহাম্মদ রাজ্য) দেখতে আসছেন না তিনি। বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরছেন না। আবার তার ফোন বন্ধও পাওয়া যাচ্ছে।

পরী এবার জানালেন, কিছুদিন আগেই রাজ বাসা থেকে তার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছেন। সেই থেকেই তার সঙ্গে রাজের যোগাযোগ বিচ্ছিন্ন।