রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ পিএম, ১৭ জুন ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
বয়সটা ৪১ ছাড়িয়েছে। অনেকেই এর আগেই ফুটবলের বুট জোড়া তুলে রাখে। তবে এখনো মাঠে দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো। ইতোমধ্যে পাঁচটি বিশ্বকাপে মাঠে নেমেছেন। তবে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আরও একটি বিশ্বকাপের মিশনে নামছেন সিআরসেভেন।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টোন স্টেডিয়ামে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল।
দুই দলের এই ফুটবল মহারণ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
শক্তি-সামর্থ, অতীত ইতিহাস আর ঐতিহ্যে কঙ্গোর চেয়ে যোজন যোজন এগিয়ে থেকেই মাঠে নামবে পর্তুগাল। তার ওপর সাম্প্রতিক পারফরম্যান্স রোনালদোদের দিচ্ছে নিরঙ্কুশ ফেভারিটের তকমা। সেটি নিয়েই মাঠে নামবে তারা।
এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার পর্তুগাল। সাম্প্রতিক যেকোনো বিশ্বকাপের তুলনায় এবার শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে তারা। ক্রিস্টিয়ানো রোনালদো সঙ্গে তরুণ কিছু প্রতিভা যোগ হওয়ায় পর্তুগালের স্কোয়াড হয়েছে দারুণ ভারসাম্য পূর্ণ।
অন্যদিকে, কঙ্গোর বিশ্বকাপ যাত্রার গল্পটি অনেকটাই সংগ্রাম আর অপেক্ষার। ১৯৭৪ সালে জাইর নামে বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। সেটিই ছিল তাদের একমাত্র বিশ্বকাপ উপস্থিতি। দীর্ঘ ৫২ বছর পর আবারও ফুটবলের সবচেয়ে বড় আসরে জায়গা করে নিয়েছে তারা। বিশ্বকাপের বাছাই পরবর্তী প্লে অফে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করে কঙ্গো।
দুই দলের সম্ভাব্য একাদশ
পর্তুগাল: দিয়োগো কস্তা, দিয়োগো দালোত, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, ভিতিনিয়া, জোয়াও নেভেস, ব্রুনো ফার্নান্দেস, ফ্রান্সিসকো কনসেইসাও, ক্রিস্টিয়ানো রোনালদো, রাফায়েল লেয়াও
কঙ্গো: দিমিত্রি মপাসি নজাউ, অ্যারন ওয়ান বিসাকা, শঁসেল এমবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, আর্থার মাসুয়াকু, নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, থিও এমবুকু, ইয়োয়ানে উইসা, মেশাক এলিয়া, সেদ্রিক বাকাম্বু।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







