রানির মৃত্যুশোকে থমকে গেছে ক্রিকেটও
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে মারা যান। ৯৬ বছর বয়সে মৃত্যুর আগে সবচেয়ে লম্বা সময় দেশটির প্রধান হিসেবে ছিলেন তিনি। ইতোমধ্যে তার মৃত্যুতে ব্রিটেনে ১০ দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
রানির মৃত্যুশোক ছুঁয়ে গেছে দেশটির ক্রিকেটাঙ্গনেও। রানির মৃত্যুর কারণে স্থগিত করে দেওয়া হয়েছে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় টেস্ট। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুই দলের মধ্যকার টেস্টটি মাঠে গড়ানোর কথা ছিল। সে অনুযায়ী টসও হয়। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক ইংল্যান্ড। যদিও পরবর্তীতে বৃষ্টি বাধায় প্রথম দিন মাঠে গড়ায়নি একটি বলও।
তবে ইংল্যান্ড সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রানি এলিজাবেথ মারা গেলে শুক্রবারে ইংল্যান্ডে অনুষ্ঠেয় সব ধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দেয় ইসিবি। নিজেদের বিবৃতিতে ইসিবি বলে,
‘মহামতি রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণে, শুক্রবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ এবং সূচিতে থাকা রাচায়েল হেও ফ্লিন্ট ট্রফি মাঠে গড়াবে না। শুক্রবারের পরের সূচি, ইসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।’
ইসিবির এমন সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা জানিয়েছে প্রোটিয়া ম্যানেজমেন্টও। সেক্ষেত্রে এই ম্যাচ যদি ইসিবি বাদ দিতে চায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই প্রোটিয়ানদের। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে তারা।
এদিকে ম্যাচটির টিকিট কেনা দর্শকদেরও হতাশ হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ইসিবি। তারা দর্শকদের দ্বিতীয় দিনের টিকিটের মূল্য ফেরত দেবে বলেও জানিয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











