ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ০:৩৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

রানু মন্ডলের মেয়ের গানের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভিক্ষাবৃত্তি পেশা থেকে হুট করে জনপ্রিয় শিল্পী হয়ে উঠা রানু মন্ডলের মেয়ের গানের ভিডিও এবার ভাইরাল হলো। কলকাতার রানাঘাটের রেলস্টেশনে গান গাওয়া রানু মন্ডল এখন রীতিমতো তারকা শিল্পী। এরইমধ্যে শিল্পী হিমেশ রেশমিয়ার স্টুডিওতে সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি।

হিমেশের সিনেমায় গান গেয়ে পশ্চিমবঙ্গের রানাঘাটে ফিরে আসেন রানু মন্ডল। মুম্বাই থেকে ফেরার পর হঠাৎ মায়ের সঙ্গে দেখা করতে হাজির হন রানু মন্ডলের মেয়ে স্বাতী রায়। প্রায় ৮ বছর পর রানু মন্ডলের সঙ্গে দেখা করতে হাজির হন তার মেয়ে। রানু মণ্ডলের সেই মেয়ের একটি গানের ভিডিও এখন ফেসবুকে ভাইরাল। শনিবার ছড়িয়ে পরা ওই ভিডিওতে দেখা যায়, রানু মন্ডলের মেয়ে স্বাতী রায় গান গাইছেন।

মায়ের মতো স্বাতীও গাইলেন লতা মঙ্গেশকারের গান ‘এক প্যার কা নাগমা’। রানু মন্ডলের পর এবার কি তার মেয়ে স্বাতী রায়ও জনপ্রিয়তা পেতে চাইছেন, এবার সেই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে।

-জেডসি