ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১২:৩৩:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

রান্না করার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১২ এএম, ৮ মে ২০২৩ সোমবার

রান্না করার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

রান্না করার সময় আগুন লেগে গৃহবধূর মৃত্যু

বাগেরহাট সদর উপজেলায় রান্না করার সময় চুলা থেকে আগুন লেগে গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে রান্নাঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে।

রোববার রাত ৮টার দিকে উপজেলার ভট্টবালিয়াঘাটা গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। নিহত সাফিয়া বেগম জেলার ভট্টবালিয়াঘাটা গ্রামের আব্দুল গনীর স্ত্রী।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রান্না ঘরে কাজ করছিলেন ওই নারী। হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। তিনি ঘরে আটকা পড়ে যান। তার স্বামী অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু সাফিয়া বেগম বের হতে না পেরে আগুনের ধোঁয়া ও তাপে মারা যান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, আগুনে রান্নাঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। বসতঘরেরও বেশ ক্ষতি হয়েছে।

এদিকে খবর পেয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম ও বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।