রামেকের করোনা ইউনিটে আর ২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ৫ মার্চ ২০২২ শনিবার
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (০৪ মার্চ) সকাল ৯টা থেকে শনিবার (০৫ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে একজন করোনা সংক্রমণে মারা গেছেন। তিনি পাবনা জেলার বাসিন্দা। অন্যজন রাজশাহী জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের বয়স ৬১ বছরের ওপরে।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আরও একজন মারা গেছেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৮ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগী ভর্তি হননি। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েও যাননি কেউ।
বর্তমানে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদিকে গত শুক্রবার রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। রাজশাহী জেলার ৩৫টি নমুনা পরীক্ষায় একটিতে করোনা ধরা পড়েছে। তবে নাটোরের ২৪টি নমুনা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৬টি নমুনা পরীক্ষায় একটিতেও করোনা ধরা পড়েনি।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা



