রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২ নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় করোনার পরবর্তী স্বাস্থ্য জটিলতা নিয়ে আরও দু'জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টা থেকে শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়। মৃত দু'জন রাজশাহীর বাসিন্দা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইযাজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, করোনা নেগেটিভ হওয়ার পর স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালে দুই নারী রোগী মারা গেছেন। এদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছর। অন্যজনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে।
রামেক করোনা ইউনিটে শুক্রবার ভর্তি রয়েছে ১০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১২ জন। করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২ জন। আর করোনার উপসর্গ নিয়ে ৬ জন। করোনা নেগেটিভ হওয়ার পর স্বাস্থ্য জটিলতা নিয়ে ২ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১ জন, এছাড়াও নতুন ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১, নওগাঁর ১, নাটোরের ৩, পাবনার ১, মেহেরপুর ১, জয়পুরহাট ১ রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ৫১ টি করোনার নমুনা পরীক্ষা করা হয় যেখানে ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৯৬ শতাংশ।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা




