ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ২১:২৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

রাশিয়ান মুদ্রা রুবলের রেকর্ড পরিমাণ দরপতন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যে রাশিয়ান মুদ্রা রুবলের রেকর্ড পরিমাণ দরপতন হয়েছে। রুবলের এত বড় দর পতন স্মরণকালে আর হতে দেখা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, আমেরিকান ডলারের বিপরীতে রাশিয়ান রুবলের মান কমেছে রেকর্ড পরিমাণে। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে রাশিয়ার জ্বালানি শক্তিসহ অন্যান্য খাতের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার কারণেই এতো পরিমাণে রুবলের মাণ কমেছে।

ইউক্রেনে আগ্রাসন শুরু করার আগে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ছিলো ৭০-৮০ এর মধ্যে। আর ইউক্রেনে অভিযান চলাকালীন দ্বাদশ দিনে এসে সোমবার পর্যন্ত রুবলের মান কমে ১৫৫ পর্যন্ত দেখাচ্ছিলো।

বিষেশজ্ঞদের মতে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর পশ্চিমাদের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাশিয়ার বাইরে অর্থের প্রবাহ বন্ধ করার জন্য দেশটির সরকার মূলধন নিয়ন্ত্রণ চালু করায় রুবলের এতো বেশি পরিমাণ দরপতন হয়েছে।