রাশিয়ায় এস্কেলেটর দুর্ঘটনায় আহত এক নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
রাশিয়ার চেলিয়াবিনস্ক শহরের আলমাজ শপিং সেন্টারে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন এক নারী। তিনি সেখানে কেনাকাটা করতে এসেছিলেন। সুপার মার্কেটের কর্মীর অবহেলায় নিয়ন্ত্রণহীন ভারী ট্রলি এসকেলেটর বেয়ে নিচে নেমে ওই নারীর ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেই নারী স্বাভাবিকভাবে এসকেলেটর দিয়ে নিচে নামছিলেন। এ সময় ওপর থেকে একটি ট্রলি এসে তাকে ধাক্কা দেয়। তিনি সামলে ওঠার চেষ্টা করলেও কয়েক সেকেন্ড পর আরও কয়েকটি ট্রলি প্রচন্ড জোরে তাকে আঘাত করে দূরে ছিটকে ফেলে। শেষ পর্যন্ত ট্রলিগুলো কাচের দরজায় ধাক্কা খেয়ে থামে।
ঘটনার ভিডিওতে দেখা গেছে, এক সুপার মার্কেট কর্মী একাধিক ট্রলি এসকেলেটরের দিকে ঠেলে দিচ্ছেন। অভিযোগ রয়েছে, ‘শর্টকাট’ নিতে গিয়ে তিনি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ট্রলিগুলো নিচে পাঠান। ওই কর্মী শপিং সেন্টারের পরিচ্ছন্নতা সেবার ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী বলে জানা গেছে।
আহত নারী তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করেছেন।
রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতাল থেকে আহত নারীর রিপোর্ট পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
সংশ্লিষ্ট রিটেইল চেইন কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মী গুরুতর নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন। কখনোই ট্রলি এসকেলেটরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়নি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











