রাশিয়া: ইউলিয়া নাভালনায়া এবং তার নতুন পরিচয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২১ বুধবার
রাশিয়া: ইউলিয়া নাভালনায়া এবং তার নতুন পরিচয়
এতদিন আলেক্সি নাভালনিকে রক্ষার জন্য কী না করেছেন তিনি! রাশিয়ায় ফেরার পর গ্রেপ্তার করা হয়েছে নাভালনিকে৷ স্বামী কারারুদ্ধ, তাই নতুন পরিচয়ে উঠে আসছেন ইউলিয়া নাভালনায়া৷
ইউলিয়া নাভালনায়া আসলে কে : তিনি যে রাশিয়ার বিরোধী দলীয় নেতা, ভ্লাদিমির পুটিনের সমালোচক আলেক্সি নাভালনির স্ত্রী তা কে না জানে!নাভালনিকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার আগেও বহুবার সঙ্গে দেখা গেছে তাকে৷ তবে নাভালনি কোমায় চলে যাবার পর তাকে রাশিয়ার হাসপাতালে নেয়া, সেখানর থেকে জার্মানিতে নিয়ে আসা এবং সুস্থ হয়ে যাবার পর আবার স্বস্বামী দেশে ফেরার সময়টায় বলতে গেলে নিয়মতিই খবরে ছিলেন তিনি৷
নাভালনির মুখপাত্র : নাভালনি তখন বার্লিনের চারিটে হাসপাতালে৷প্রতিদিন দেশি-বিদেশি শত সাংবাদিকের ভিড় সেখানে৷ সবার প্রশ্ন- কেমন আছেন তিনি?জ্ঞান ফিরেছে? কবে ছাড়া পাবেন? প্রতিদিন এসব প্রশ্নের উত্তর দিতেন ইউলিয়া নাভালনায়া৷স্বামী মৃত্যুশয্যায়৷ আবেগ গোপন করতে সবসময় চোখে রাখতেন কালো চশমা আর কণ্ঠে দুঃসময়কে জয় করার অবিচল দৃঢ়তা৷
‘তুমি আমায় বাঁচালে’ : কোমা থেকে জীবনে ফেরার পর ইন্সটাগ্রামে ঠিক এই কথাটাই লিখেছিলেন আলেক্সি নাভালনি৷ ‘ইউলিয়া, তুমি আমায় বাঁচালে’ কথাটা ছিল ইউলিয়ার ২০ তম বিবাহবার্ষিকীর সেরা এবং একমাত্র উপহার৷
আবার সেই ইউলিয়া : নাভালনি কোমায় যাবার পর থেকে বার্লিনের হাসপাতাল ছাড়া পর্যন্ত চরম বিপদেও অবিচল থেকেছেন ইউলিয়া৷ অর্থনীতিতে স্নাতকোত্তর করা ইউলিয়াকে সেই রূপেই দেখা গেল গত ১৭ জানুয়ারি৷ স্বামীর গালে চুমু দিয়ে তাকে রুশ পুলিশের সঙ্গে কারাগারে পাঠানোর পর ৪৪ বছর বয়সি ইউলিয়া বলেছেন, ‘‘আলেক্সি আর আমি ভয় পাইনি৷ আপনারাও ভয় পাবেন না৷’’ মস্কোর শেরেমেতেভো বিমানবন্দরে উপস্থিত সমর্থকরা তখন, ‘ইউলিয়া, ইউলিয়া’ বলে চিৎকার করছিল৷
সৌভাগ্যবান নাভালনি : নাভালনিকে রক্ষায় সাহসি ভূমিকার জন্য ইউলিয়া নাভালনায়াকে ২০২০ সালের ‘অন্যতম সেরা অবিসংবাদিত নায়ক’-এর স্বীকৃতি দিয়েছে রাশিয়া নোভায়া গাজেত্তা পত্রিকা৷তারা মনে করে, নাভালনির ভাগ্য ভালো যে এমন একটি স্ত্রী পেয়েছে৷
ইউলিয়ার নতুন পরিচয় : রাজনৈতিক বিশ্লেষক কন্সটানটিন কালাচেভ মনে করেন, ‘‘আলেক্সি যেহেতু গ্রেপ্তার, এখন স্বাধীনভাবে কাজ করতে হবে৷’’ তার মতে, অনেকের কাছে এখন ইউলিয়ার গ্রহণযোগ্যতা নাভালনির চেয়েও বেশি৷তিনি মনে করেন, পুটিনের বিরুদ্ধে একই লোক দেখতে দেখতে মানুষ খুব বিরক্ত৷ সেই একঘেয়েমি শেষ করে ইউলিয়ার সামনে পুটিনবিরোধী নতুন নেতা হয়ে ওঠার সম্ভাবনা আছে বলেও তিনি মনে করেন৷
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










