রাস্তা থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) উপজেলার বীজবাগ ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের জহিরের ডেকোরেটরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে দুজনকে আসামি করে একটি মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন, বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের নজু কারিগর বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে জহির উদ্দিন (৪৫) ও তার সহযোগী একই এলাকার মৃত আলী সারেংয়ের ছেলে হাবীব উল্যাহ (৪৩)।
এদিকে শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।
সেনবাগ থানার ওসি মো. ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, অভিযুক্ত জহির পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী। অপর আসামি হাবীব ওই জায়গার মালিক। বিভিন্ন সময় ওই ছাত্রীকে টাকা দিয়ে প্রলোভন দেখাতেন জহির।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী ছাত্রী মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে তার ডেকোরেটরের ভেতরে তাকে ধর্ষণ করেন। ধর্ষণে তাকে সহায়তা করেন হাবিব। মামলার পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী

- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল