রিকশাচালককে বেদম পেটালেন নারী আইনজীবী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১১ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বয়স্ক এক রিকশাচালককে চর-থাপ্পর-কিলঘুষি এমনকি জুতাপেটা করে ছাড়লেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী।
রোববার দুপুরে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত করার চেষ্টা করে ব্যর্থ হন।
অবশ্য ওই আইনজীবীর দাবি তিনি যা করেছেন সঠিক কাজটি করেছেন। তিনি গুরুতর জখম হয়ে যশোর সিএমএইচে ভর্তি আছেন বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোবাইল ফোনে একথা জানান।
এদিকে এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি।
ঘটনার সময় এক পথচারীর তোলা ছবিতে দেখা গেছে কালো গাউন পরিহিত ওই আইনজীবী রিকশা চালককে চড় থাপ্পড়ন মারছেন এবং লাল গেঞ্জি পরিহিত এক যুবক ওই রিকশা চালককে রক্ষা করার চেষ্টা করছে। এক পথচারী জানান ওই আইনজীবী জুতাপেটাও করেছেন বয়োজ্যেষ্ঠ ওই রিকশাচালককে। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী লাগাতারভাবে রিকশাচালককে চড়থাপ্পড় মেরে যাচ্ছিলেন। একপর্যায়ে এক পথচারী এক নারী এগিয়ে এসেও প্রতিবাদ করলে খ্যান্ত হন নারী আইনজীবী।
এ বিষয়ে সাংবাদিকরা ফোনে তার সাথে যোগাযোগ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষ করে বারে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারেন। এ সময় তিনি গুরুতর আহত অবস্থায় যশোর সিএমএইচে আইসিইউতে ভর্তি রয়েছেন বলে দাবি করেন।
এদিকে এ ঘটনাকে অনাকাঙ্খিত উল্লেখ করে ওই আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক। মঙ্গলবার সমিতির সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। একইসাথে আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







