ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:১৩:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রিফাত হত্যা: রায় ঘোষণা পর্যন্ত আইনজীবীর জিম্মায় মিন্নি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় স্বামী রিফাত শরীফকে। পরে জানা যায় মিন্নির কথিত প্রেমিকিই রিফাতকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় আলোচিত সেই মামলায় মিন্নিকেও অভিযুক্ত করা হয়। তাই এই মামলার রায় ঘোষণা পর্যন্ত সেই মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। বুধবার দুপুরে বরগুনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ রায়ের তারিখ ঘোষণা করেন।

সাক্ষী থেকে আসামি হওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির উপস্থিতিতে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন ও মামলার বিচারিক কার্যক্রম শেষে রায়ের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

তবে এ মামলার উচ্চ আদালতে জামিনে থাকা মিন্নির জামিন বাতিল না করে তার আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলামের জিম্মায় দিয়েছেন আদালত।

-জেডসি