রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেত্রী নিপুণ রায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০২১ শনিবার
রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেত্রী নিপুণ রায়
যাত্রাবাড়ী থানার একটি নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
মামলার আসামি নিপুণ রায়ের জামিন চান তার আইনজীবী খোরশেদ মিয়া আলম। অপরপক্ষে বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলায় চারদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) বিলাল আল আজাদ নিপুণকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ২১ এপ্রিল কারাগারে থেকে আসামিদের হেফাজতে পেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আসামির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। আসামির নাম-ঠিকানা যাচাই-বাছাই মামলার তদন্ত শেষ না পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২১ এপ্রিল নিপুণ রায়সহ চারজনের বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে নিপুণ রায়কে রাজধানীর রায়েরবাজারের নিজ বাসা থেকে গত ২৮ মার্চ আটক করে র্যাব। ওই মামলা নিপুণকে তিন দিনের রিমান্ড শেষে গত ২ এপ্রিল হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমানের আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- কোন দেশে কবে ঈদ
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি


