রিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার
রিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় শনিবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। মুম্বইয়ে পা দেওয়ার আট দিন পরে রিয়া চক্রবর্তীকে তলব করল সিবিআই। জিজ্ঞাসাবাদ করল দশ ঘণ্টারও বেশি সময় ধরে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার সময়ে সান্টাক্রুজ়ের ডিআরডিও-র গেস্টহাউসে ডেকে পাঠানো হয়েছিল ২৮ বছর বয়সি রিয়াকে। এখানেই গত সপ্তাহ থেকে রয়েছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এখানেই তলব করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রয়াত অভিনেতার সঙ্গীদের। রিয়া আজ তার নিজের বাড়ি থেকে বেরোন সকাল দশটায়। বাড়ির বাইরে সাংবাদিকেরা তার গাড়ির সামনে ভিড় জমান।
সিবিআই সূত্র বলছে, রিয়ার বয়ান রেকর্ড করেছেন নূপুর প্রসাদ। তিনিই মুম্বইয়ে আসা সিবিআই দলটির ভারপ্রাপ্ত অফিসার। ১০টা ৪০-এ গেস্টহাউস পৌঁছন রিয়া। রাত ন’টার পরে সেখান থেকে বেরোন। সিবিআই সূত্রের খবর, কাল বা অন্য কোনও দিন ফের ডাকা হবে রিয়াকে।
রিয়ার সঙ্গেই সিবিআই তলব করেছিল তার ভাই শৌভিক চক্রবর্তীকেও। গতকালও শৌভিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছি। আজ শৌভিক ও রিয়াকে আলাদা আলাদা ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যাতে তাদের বয়ানে কোনও অসঙ্গতি থাকলে সহজেই ধরা পড়ে।
রিয়া সিবিআইয়ের গেস্টহাউসে পৌঁছনোর আগে সেখানে পৌঁছে যান সুশান্তের বন্ধু তথা একই ফ্ল্যাটের বাসিন্দা সিদ্ধার্থ পিঠানি। গত সাত দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআই সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটে নাগাদ সান্টা ক্রুজ়ের গেস্টহাউস থেকে সিদ্ধার্থকে নিয়ে যাওয়া হয় বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে। সন্ধে সাড়ে সাতটায় ফেরত আসেন সান্টা ক্রুজ়ের গেস্টহাউসে।
আজ সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকেও সিবিআইয়ের গেস্টহাউসে তলব করা হয়েছিল। এ ছাড়া, সুশান্তের পাচক নীরজ সিংহ এবং সব সময়ের পরিচারক দীপেশ সবন্তকেও একাধিক বার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা।
এত দিন সিবিআই রিয়াকে না-ডাকলেও দফায় দফায় তাকে জিজ্ঞাসাবদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তা ছাড়া, সুশান্তের মৃত্যুর পরেই রিয়ার বয়ান নথিভুক্ত করেছিল মুম্বই পুলিশ।
সুশান্তের টাকা তছরুপের তদন্তে নেমে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সমন পাঠিয়েছে গোয়ার এক হোটেল ব্যবসায়ী গৌরব আর্যকে। একাধিক বেসরকারি সূত্রের দাবি, এই গৌরব-ই মাদক সরবরাহ করতেন রিয়া ও সুশান্তকে।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











