রিয়া চক্রবর্তীকে ডেকে পাঠালো ইডি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার, ৭ অগস্ট সকাল ১১টার মধ্যে ইডির দফতরে হাজিরা দিতে হবে রিয়াকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে অর্থ সরানোর অভিযোগ এনেছেন অভিনেতার বাবা কে কে সিং রাজপুত। সুশান্তের অ্যাকাউন্ট থেকে রিয়া প্রায় ১৫ কোটি টাকা সরিয়েছেন বলে অভিযোগ করা হয়। তার সেই অভিযোগ খতিয়ে দেখার পর ইডির তরফে আর্থিক মামলা দায়ের করা হয়েছে।
তারই পরিপ্রেক্ষিতে রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। শুধু ১৫ কোটি টাকা সরানোই নয়, সুশান্তের একটি কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরেট পদেও রয়েছেন রিয়া ও তার ভাই শৌমিক চক্রবর্তী। জানা যাচ্ছে ওই সংস্থার আর্থিক লেনদনও খতিয়ে দেখছে ইডি।
এদিকে এই মামলায় ইতোমধ্যেই রিয়া চক্রবর্তীর সহযোগী স্যামুয়েল মিরান্ডাকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। সোমবার এই মামলায় সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে এবং মঙ্গলবার রিয়ার চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
জানা যাচ্ছে, সাম্প্রতিককালে মুম্বাই দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন রিয়া। যদিও মুম্বইয়ের কোন জায়গায় রিয়া এই দুটি সম্পত্তি কিনেছেন, সে কথা এখনই ইডির তরফে প্রকাশ্যে আনা হয়নি।
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সুশান্তের মৃত্যু তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কেন্দ্র। আর তার কিছুক্ষণের মধ্যেই রিয়াকে আরো একটি কেন্দ্রীয় সংস্থা ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো হয়।
-জেডসি
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা











