রুনার সঙ্গে ডুয়েট গান আদনান সামির
ইউ.এন.বি নিউজ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
রুনা লায়লার সঙ্গে বাংলায় প্রথম ডুয়েট গান গেয়েছেন আদনান সামি। ছবি: সংগৃহীত
বাঙালিদের মন জয় করার জন্য নতুন চমক দেখালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি তিনি বাংলায় প্রথমবারের মতে ডুয়েট গান গেয়েছেন। তাও আবার বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে।
আদনান সামির গাওয়া বাংলা গানের শিরোনাম 'থাকো যখনই তুমি'। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়, আদনান প্রথম চমক দেখিয়েছিলেন গানের গলায়। এরপর নিজের ওজন কমিয়ে একেবারে বাজিমাত করেছিলেন। বহুদিন ধরেই বাংলা গান গাওয়ার ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছে পূরণ করলেন বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা। তার সুর করা বাংলা গান গেয়েছেন আদনান সামি। শুধু তাই নয়, দ্বৈত কণ্ঠের এই গানটি তিনি গেয়েছেন রুনা লায়লার সঙ্গে।
একটি ভিডিও বার্তায় প্রথম বার বাংলা গান গাইতে পেরে মনের আনন্দের কথা প্রকাশ করে আদনান সামি।
গানটি সম্পর্কে ভারতের এই জনপ্রিয় প্লেব্যাক শিল্পী বলেন, 'প্রথমেই বলতে চাই, এটাই হতে যাচ্ছে আমার গাওয়া প্রথম বাংলা গান। আমি খুবই খুশি। আমার জন্য সবচেয়ে সম্মানজনক ব্যাপার হচ্ছে, গানটি আমি মহান ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে গেয়েছি। তার চাইতেও বড় ব্যাপার, গানটির কম্পোজিশন তারই করা।'
রুনা লায়লা ও আদনান সামির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মডেল হয়েছেন শ্যামল মাওলা ও জুঁই।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











