ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ১৮:৪৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

রুনা লায়লার বাসায় তারকার মেলা

বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার

গত বছর ১৭ নভেম্বর ছিল উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ৬৭তম জন্মদিন। প্রতি বছর দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। তবে ৬৭তম জন্মদিনে গুণী এই শিল্পী দেশের বাইরে থাকায় অনেকটা সাদামাটা ছিল এবারের আয়োজনটি। কিন্তু গতকাল হুট করেই সবাইকে নিমন্ত্রণ জানালেন তারকা দম্পতি রুনা-আলমগীর। সন্ধ্যায় তাদের বাসভবনে বসে তারকাদের হাট।

এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, তানিয়া আহমেদ, চিত্রনায়িকা পূর্ণিমা, অরুণা বিশ্বাস, সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী, আলম খান, সুবীর নন্দী, তপন চৌধুরী, আবিদা সুলতানা, রফিকুল আলম, মনির খান, এস আই টুটুল, শওকত আলী ইমন, আঁখি আলমগীরসহ অনেকে।

সংগীত শিল্পী শওকত আলী ইমন বলেন, ‘কোনো পরিকল্পনা ছিল না, অনেকটা হুট করেই এই আয়োজন। আলমগীর ভাই ফোন করে আমাকে আমন্ত্রণ জানান। আসলে, প্রতি বছর আমরা রুনা আপার জন্মদিন একসঙ্গে পালন করি। তবে এ বছর রুনা আপা দেশে ছিল না বলে, আমরা একসাথে হতে পারিনি। হুট করে হলেও রুনা আপা ও আলমগীর ভাই দারুণ একটি ক্ষণ উপহার দিলেন আমাদেরকে।’

জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকেই তারকারা আসতে থাকেন রুনা-আলমগীরের বাসায়। আড্ডার পাশাপাশি এ আয়োজনে জমে ওঠে গানের আসরও। উপস্থিত প্রায় সব শিল্পীই গান গেয়ে শোনান। গান ও আড্ডার এই আয়োজন শেষ হয় রাত ১২টার পর।