ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৯:২৮:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

রুনা লায়লার সুরে গাইলেন রাহাত ফতেহ আলী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৯ ডিসেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। গানটির সুর-সংগীত পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গানটির শিরোনাম ‘ভালোবাসা আমার পর হয়েছে’। গানটি লিখেন কবির বকুল।

এই গানের একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ ও আবু হুরায়রা তানভীর। ভিডিও নির্মাণ করেন শাহরিয়ার পুলক।

আগামী ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গানটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এর আগে, গত ২৫ নভেম্বর প্রথমবারের মতো রাহাত ফতেহ আলীর কণ্ঠে বাংলাদেশের একটি গান প্রকাশিত হয়।

বাংলাদেশী গীতিকবি রবিউল আউয়ালের কথায় গানটির সুর-সংগীতায়োজন করেন পাকিস্তানি সংগীতশিল্পী সালমান আশরাফ। গানটি প্রকাশিত হয় তারই ইউটিউব চ্যানেলে।

-জেডসি