রুশ সীমান্তের কাছে মহড়ার পরিণতি ভালো হবে না: মারিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ৮ মার্চ ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
রাশিয়ার সীমান্তের কাছে সামরিক মহড়া আয়োজনের ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ারি করে দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি ন্যাটোর রুশ-বিদ্বেষী নীতির নিন্দা করে বলেন, রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কয়েকটি দেশে ন্যাটো জোট আগামী মাসে যে মহড়ার আয়োজন করতে যাচ্ছে তার পরিণতি ভালে হবে না।
জাখারোভা আরো বলেন, এই মহড়ায় ন্যাটোর ইউরাপীয় সদস্য দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ২০ হাজার সেনা অংশগ্রহণ করবে। সেইসঙ্গে এতে ২০ হাজার যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের অংশগ্রহণ করানোর মাধ্যমে এই মহড়াকে শীতল যুদ্ধ পরবর্তী সবচেয়ে বিশাল সামরিক মহড়ায় পরিণত করা হচ্ছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ন্যাটো জোটের প্রতি নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের অজুহাতে যুক্তরাষ্ট্র রাশিয়ার সীমান্তে নিজের সেনা সংখ্যা বৃদ্ধি করেই যাচ্ছে। সেইসঙ্গে ন্যাটো জোটের সামরিক বাজেটও বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট একথা গোপন করারও চেষ্টা করছে না যে, তাদের এই মহড়ার সম্ভাব্য শত্রু রাশিয়া। এই ধরনের মহড়া আয়োজন করে রাশিয়াকে ভীত করা বা দেশটিকে তার নীতি পরিবর্তন করতে বাধ্য করা যাবে না বলেও জানান এই রুশ মুখপাত্র।
রাশিয়ার সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন জোট দুই মাসব্যাপী মহড়ার আয়োজন করতে যাচ্ছে যা আগামী এপ্রিল মাসে শুরু হয়ে মে মাসে শেষ হবে।
-জেডসি
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











