রেটিং চার্টে পিছনে শ্রীময়ী! জনপ্রিয়তা ফেরাতে এলো জুন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
শ্রীময়ী সিরিয়ালের একটি দৃশ্য।
রোহিত সেন, শ্রীময়ীর বিয়ের পর্ব মিটতেই ভারতীয় বাংলা চ্যানেল স্টার জলসার ‘শ্রীময়’ ধারাবাহিকের টিআরপি তলানিতে। চলতি সপ্তাহের রেটিং চার্ট অনুযায়ী ৬.৭ পেয়ে নবম স্থানে ধারাবাহিক। টানা দু’বছরের সম্প্রচারে যা হয়নি। কী কারণে এত পিছিয়ে পড়ল ‘শ্রীময়ী’?
অনুরাগীদের বড় অংশ ভালবেসে নবদম্পতির নাম ‘শ্রীহিত’ নাম দিলেও এই বিয়েই কি এক ধাক্কায় রেটিং কমিয়ে দিল? পাশাপাশি, দীর্ঘদিন জেলে কাটানোর পর আবার ফিরেছে জুন আন্টি। প্রচার ঝলক অনুযায়ী, ২ সেপ্টেম্বর থেকে তাকে দেখা যাচ্ছে ধারাবাহিকে। রোহিত-শ্রীময়ীকে কতটা শান্তিতে থাকতে দেবে এই দাপুটে খলনায়িকা, তাই নিয়েও সংশয় দানা বেঁধেছে দর্শকমনে।
চিত্রনাট্য এবং রেটিং চার্ট বলছে, সম্ভবত ‘রোহিতশ্রী’র বিয়ে নম্বর কমার কারণ নয়। কেননা, যত দিন রোহিত-শ্রীময়ীর বিয়ে পর্ব চলেছে তত দিন ‘শ্রীময়ী’ কিন্তু রেটিং চার্টের উপরের দিকেই ছিল। গত সপ্তাহেও ধারাবাহিকটি ছিল ষষ্ঠ স্থানে। তার আগের সপ্তাহে অবশ্য ‘শ্রীময়ী’ নেমে গিয়েছিল ১০ নম্বরে।
তবে রোহিত-শ্রীময়ীর বিয়ের প্রচার ঝলক যখন স্টার জলসা চ্যানেলের নেটমাধ্যমে ভাগ করে নেওয়া হয়েছিল, তখন কিন্তু অনেকেই এই বিয়েকে সমর্থন জানিয়েছিলেন।
ইন্দ্রাণীকে ভিডিও বার্তায় সরাসরি বলেছিলেন, ‘রোহিতকে বিয়ে করুন শ্রীময়ী। আমরা পাশে আছি!’
পাশাপাশি, কটাক্ষও বন্ধ হয়নি। সপ্তপদী হওয়ার পরেও মিম হয়ে ঘুরেছে রোহিত-শ্রীময়ী সম্পর্ক। কোনও মিমে দাবি করা হয়েছে, কোনও মেয়ে দাদা বলে ডাকলে বুঝতে হবে প্রেম আছে! উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ‘পরিণীতা’ ছবির 'বাবাইদা', ‘শ্রীময়ী’ ধারাবাহিকেরই জুনের 'অনিন্দ্যদা' আর শ্রীময়ীর 'রোহিতদাকে'। কখনও বলা হয়েছে, ‘পৃথিবীর সব থেকে ভাগ্যবান ছেলে ডিঙ্কা। যে মায়ের বিয়ে খাচ্ছে!'
রেহাই পায়নি জুন আন্টিও। মিম সৃষ্টিকর্তাদের কটাক্ষ, ‘একটু জিরিয়ে নিয়ে ময়দানে ফিরে এসেছে আসল খিলাড়ি, জুন আন্টি!' এবার তা হলে টিআরপি সত্যিই বাড়তে চলেছে ‘শ্রীময়ী’র?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









