রোজায় দেহের ক্লান্তি দূর করুন সহজেই
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
সারাদিন রোজা রাখার পর শরীর আর চলতে চায় না! ক্লান্তি এসে ভর করে শরীরে। একদমই শক্তি মেলে না। অনেকে ক্লান্তি দূর করতে চা-কফি পান করেন। কেউ পান করেন এনার্জি ড্রিংক। শরীরের জন্য যা মোটেও ভালো নয়।
বিশেষজ্ঞরা বলছেন, ছোটোখাটো কিছু পদ্ধতি মেনে চললে অল্প সময়ে সহজেই ক্লান্তি দূর করা সম্ভব। চলুন পদ্ধতিগুলো জেনে নেওয়া যাক—
সেহেরিতে স্বাস্থ্যকর খাবার
সেহেরির পর সারাদিন আর খেতে পারবেন না। তাই এসময় স্বাস্থ্যকর খাবার থাকা জরুরি। খুব কম খাওয়া ঠিক নয়। আবার অনেক বেশি খাওয়াও ক্ষতিকর। অতিরিক্ত তেল মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। এসব খাবার দ্রুত শরীরকে ক্লান্ত করে দেয়।
পর্যাপ্ত পানি পান
দেহে পানির পরিমাণ কমে গেলে ক্লান্তি আর দুর্বলতা দেখা দেয়। শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে। তাই ইফতার থেকে সেহেরির সময় পর্যন্ত অন্তত ৮ গ্লাস পানি পান করুন। একসঙ্গে অনেক পানি পান করবেন না। কিছু সময় পরপর পান করুন। এতে শরীর বেশি সময় আর্দ্র থাকবে। ক্লান্তি কম বোধ হবে।
ফুটবাথে ক্লান্তি দূর
সহজে ক্লান্তি দূর করতে ফুটবাথের বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, সারাদিনের পর যদি মনে হয় পা আর চলছে না। শরীরে কোনো জোর পাচ্ছেন না। তাহলে, উষ্ণ গরম পানিতে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। চাইলে মেশাতে পারেন অল্প লবণ। পা ভিজিয়ে রাখার এই প্রক্রিয়াকে ফুটবাথ বলা হয়। এর ফলে নিমিষেই শরীরের সব ক্লান্তি দূর হবে। চাঙ্গা হয়ে উঠবেন আপনি। সঙ্গে হবে ভালো ঘুমও।
এছাড়া শরীরে শক্তি জোগাতে দ্রুত কাজ করে বাদাম। তাই, চটজলদি ক্লান্তি দূর করে শক্তি পেতে খেতে পারেন এক মুঠ বাদাম।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







