রোজায় ছোলা খাওয়ার উপকারিতা জেনে নিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রতিদিনের ইফতারের অন্যতম অংশ হলো ছোলা। রোজা ছাড়াও সারা বছর বিকেলের নাস্তা হিসেবে ছোলার উপস্থিতি থাকে। এটি খাওয়া যায় কাঁচা, সালাদে, সেদ্ধ করে ভেজে কিংবা ভুনা করে। যেভাবেই খান না কেন, ছোলা খেলে মিলবে অনেকগুলো উপকার। ভিজিয়ে রাখার পর কাঁচা ছোলা খেলে তা শরীরের জন্য অনেক বেশি কার্যকরী হয়। চলুন তবে জেনে নেওয়া যাক, ছোলা খাওয়ার উপকারিতা।
হজমে সাহায্য করে
হজম প্রক্রিয়া সহজ না হলে শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। নিয়মিত ছোলা খেলে তা হজম সহজ করতে সাহায্য করে। কারণ হজম সহজ করার জন্য একটি প্রয়োজনীয় উপাদান হলো ভোজ্য আঁশ। ভোজ্য আঁশের অভাবে দেখা দেয় হজমের সমস্যা। ছোলা সেই ভোজ্য আঁশের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। ছোলায় আছে র্যাফিনোজ নামক এক ধরনের দ্রবণীয় ভোজ্য আঁশ। এটি পেটের খাবার ধীর গতিতে ভাঙে। র্যাফিনোজকে ভাঙতে সক্ষম হলো একমাত্র স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়াই। ফলে ছোলা খেলে তা মলত্যাগের সময় কষ্ট কমায়। রোজায় হজমের সমস্যা এড়াতে তাই ছোলা খাওয়া জরুরি।
কোলেস্টেরল কমায়
সুস্থ থাকার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা জরুরি। অতিরিক্ত কোলেস্টেরলের কারণে হতে পারে হৃদরোগ, শারীরিক স্থূলতা, স্ট্রোকসহ অনেক রোগ। ছোলায় থাকা দ্রবণীয় ভোজ্য আঁশ এসব অসুখ দূরে রাখতে কাজ করে। এই আঁশ অন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখে। যে কারণে নিয়ন্ত্রণে থাকে শরীরে কোলেস্টেরলের পরিমাণ।
হাড় মজবুত করে
বর্তমানে হাড়ের সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে। একটু বয়স বাড়তেই হাড়ের বিভিন্ন অসুখে ভুগতে শুরু করছেন অনেকে। সঠিক খাবার খাওয়ার মাধ্যমে হাড়ের সমস্যা থেকে দূরে থাকা সম্ভব। সেজন্য গ্রহণ করতে হবে পর্যাপ্ত ভিটামিন ডি, খেতে হবে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামযুক্ত খাবার। ছোলায় পাওয়া যায় পর্যাপ্ত ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। ফলে নিয়মিত ছোলা খেলে হাড় মজবুত হয়।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








