রোজ ১৫ মিনিট হাঁটুন, কী উপকার হচ্ছে জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার
প্রতীকী ছবি
নগর জীবনে কম-বেশি সকলেই খুব ব্যস্ত। সময়ই যেন পাওয়া যায় না। ব্যস্ত জীবনে শরীরচর্চা করার সময় তো আরও পাওয়া যায় না। কিন্তু সারা দিনে ১৫ মিনিট তো বার করা যায়। ব্রিস্ক ওয়াক বা জোরে হাঁটলে ১৫ মিনিটেও উপকার পেতে পারেন। অনেকেই মনে করেন, ওই টুকু হেঁটে আর কী লাভ হবে? আর সেই কারণেই কোনও রকম শরীরচর্চাই তাদের করা হয় না। কিন্তু জেনে রাখুন, এই অল্প সময় হাঁটলেও আপনার কী কী উপকার হতে পারে।
১। এক গবেষণা বলছে, রোজ ১৫ মিনিট হাঁটলেও আয়ু ৩ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে।
২। দুপুরের খাবার বা রাতের খাবার খাওয়ার পর ১৫ মিনিট হাঁটলে রক্তে শর্করা মাত্রা কম হতে পারে। এমনকী, যারা প্রত্যেকদিন ৪৫ মিনিট করে সকালে হাঁটছেন, তারা যদি একটানা অতক্ষণ না হেঁটে প্রত্যেকটা মিলের পর ১৫ মিনিট করে হাঁটতে পারেন, তা হলে বেশি উপকার পাবেন।
৩। প্রাপ্তবয়স্কদের প্রত্যেকদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করা উচিত। কিন্তু অনেকেই সেই লক্ষ্য পূরণ করতে পারেন না। ওজন ঝরানোর জন্য শুধু ১৫ মিনিট হাঁটলে চলবে না। তবে যে ক্যালোরিগুলি এমনি ঝরবে না, সেগুলি ঝরানোর জন্য ১৫ মিনিটও যথেষ্ট। তবে এইটুকু শরীরচর্চার যদি রোগা হতে হয়, তা হলে হাঁটার পাশাপাশি লো-ক্যালোরি ডায়েটও করতে হবে।
৪। হৃদরোগ, টাইপ-টু ডায়াবিটিসের মতো কিছু দীর্ঘকালীন রোগের আশঙ্কা কমে হাঁটায়। তাই যত কম সময়ের জন্যেই হোক না কেন, সুযোগ পেলেই হেঁটে নিন।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








