রোদ-বৃষ্টি-ঝড়ে মানুষের নিরাপত্তা দিয়ে চলেছেন সুমি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
লক্ষীপুর সড়ক ধরে সাবদালপুর বাজারে যাবার পথে দেখা মেলে এক মধ্যবয়সী নারীর। দূর থেকে দেখা যায় বাজারে ঢোকার খোলা রেলগেটটি পরিষ্কার করছেন তিনি। কিছুক্ষণ পর সবুজ পতাকা হাতে গেটের দুই পাশের মানুষকে সতর্ক করতে জানিয়ে দিচ্ছেন ‘ট্রেন আসছে গেট পার হওয়া যাবে না’।
ট্রেন গেট অতিক্রম করলে জনসাধারণের উদ্দেশ্যে তিনি আবারও সংকেত দেন নিরাপদে গেট (রেললাইন) পার হতে পারবেন। এভাবেই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিদিন যাত্রিবাহী ও মালবাহী ট্রেনগুলো আসা-যাওয়ার সময় রেলক্রসিং গেট নিরাপদ রাখার দায়িত্ব পালন করে চলেছেন ফাতেমা খাতুন সুমি।
ফাতেমা খাতুন সুমি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ও মনিরুল ইসলামের স্ত্রী। তার স্বামী একজন ইলেকট্রনিক মিস্ত্রী। সুমি অষ্টম শ্রেণি সনদে ২০১৩ সালে চাকরির জন্য আবেদন করেন। ২০১৯ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়েতে গেটম্যান হিসেবে যোগদান করেন। প্রথমে তিনি কোটচাঁদপুর রেলস্টেশনে যোগদান করলেও বর্তমানে সাবদালপুর স্টেশনে আছেন।
সুমির দায়িত্বে থাকা রেলক্রসিং গেটটি অনেক ব্যস্ততম সড়কে অবস্থিত। প্রতি মুহুর্তে ছোট-বড় যানবাহন ট্রেনলাইন পার হয়। এরপরও এই গেটে ব্যারিকেড বা রাস্তায় বিট নেই। তাই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুধু পতাকা হাতে দায়িত্ব পালন করতে হয় তাকে। গেটের ব্যারিকেড না থাকায় সারাক্ষণ ঝুঁকিতে থাকেন তিনিও।
সরেজমিনে দেখা যায়, সাবদালপুর রেলস্টেশনের পাশেই লক্ষীপুর-সাবদারপুর সড়কের ওপর রেলগেটটি। ব্যস্ততম ওই সড়ক দিয়ে সাধারণ পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাসহ যাতায়াত করছে ছোট-বড় সব ধরনের যানবাহন। ট্রেন আসার সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে পথচারীদের সতর্ক করে সুমি সবুজ পতাকা দেখিয়ে ট্রেনকে সংকেত দিচ্ছেন লাইন ক্লিয়ার আছে। সংকেত দেখে পথচারীরাও দুইদিকে ট্রেনটি অতিক্রম করা পর্যন্ত অপেক্ষা করছেন। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পথচারীদের সতর্ক করে লাইন ক্লিয়ার করে একটার পর একটা ট্রেনগুলো গেট পার করছেন তিনি। দিনে সব মিলিয়ে ১৩টি নির্ধারিত ট্রেন পার হয়। এছাড়া অনির্ধারিত মালবাহী ট্রেনও পার হয়। রেলগেটটি স্টেশনের তালিকাভুক্ত না হওয়ায় সেখানে নেই কোনো প্রতিবন্ধক ও গেটম্যানের দাঁড়ানোর ঘর। রোদ, বৃষ্টি ও ঝড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে তিন বছর ধরে দায়িত্ব পালন করে চলেছেন এই নারী গেটম্যান। তার যোগদানের পর থেকে আজ পর্যন্ত ওই রেলগেটে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি।
একাদশ শ্রেণীর শিক্ষার্থী আসমা খাতুন বলেন, প্রতিদিন ভোর সকালে পড়াশোনা করতে যেতে হয় খোলা গেট দিয়ে। তখন দেখতে পাই ট্রেন আসার সময় তিনি পতাকা হাতে আমাদের থামিয়ে দেন। তাকে দেখে অনেক গর্ববোধ হয়। আমিও চাই সুমির মতো একজন কর্মজীবী নারী হতে।
সাবদালপুর বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, রেলগেট দিয়ে সারদিনে অনেক লোকজন যাতায়াত করে। সাধারণ মানুষের যানমালের নিরাপত্তার জন্য মহিলা গেটম্যান নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। কিন্তু তার নিজেরই কোনো নিরাপত্তা নেই। তিনি রোদ, বৃষ্টির মধ্যেও ট্রেনগুলো পারাপার করেন। সরকারের কাছে আবেদন এই মহিলা গেটম্যানের জন্য এখানে একটি গেটবক্স করে দেওয়া হোক।
কলেজ শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, যিনি রেলগেটের দায়িত্ব পালন করেন তিনি একদম ব্যতিক্রম। কারণ মহিলা হয়েও খোলা আশাকের নিচে উনি দায়িত্ব ভালোভাবে পালন করেন। এই নারী খোলা আকাশের নিচে নিরাপত্তাহীনতার মধ্যেও তার দায়িত্ব পালন করে চলেছেন।
গেটকিপার ট্রাফিক ফাতেমা খাতুন সুমি বলেন, ৩০ এপ্রিল ২০১৯ সালে গেটকিপার ট্রাফিক পদে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করি। সাবদালপুর স্টেশনের পাশেই টি-৬০ গেটের দায়িত্ব পালন করি। অনেকগুলো চাকরির আবেদন করেছিলাম কোথাও চাকরি হয়নি। আবার বয়সসীমাও শেষ হয়ে আসছিল। এই আবেদনটিই ছিল শেষ, যার কারণে নারী হয়েও এই গেটকিপারের চাকরি নেই। এটা যেহেতু আমার কাজ সেহেতু করতেই হবে।
তিনি আরও বলেন, আমি মানুষের সেবা দিয়ে যাচ্ছি। অনেক যায়গায় গেটম্যানের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে। কিন্তু আমি এই গেটে দায়িত্ব নেওয়ার পর কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। ট্রেন আসার ১০ মিনিট আগে সিগন্যাল পেয়ে গেটে আসি এবং রাস্তায় চলাচলরত মানুষকে বা গেটের আশপাশের মানুষকে নির্দেশ দেই। তারা দুই পাশে দাঁড়িয়ে যায়। এরপর ট্রেনের সিগন্যাল দিলে ট্রেন পার হয়ে যায়। আমি মানুষের যানমালের নিরাপত্তা দিয়ে যাচ্ছি কিন্তু নিজের কোনো নিরাপত্তা নেই। এখানে যদি একটা বসার জায়গা থাকতো তাহলে হয়তো ভালো হতো। আবার বছরে একটি ছুটিও নেই আমার। ঈদের দিনও দায়িত্ব পালন করতে হয়। সাবদালপুর-আন্দুলবাড়িয়া সড়কের সাবদালপুর পুলিশ ফাঁড়ির সামনে একটি গেট রয়েছে। সেখানে দুইজন গেটম্যান পালাক্রমে দায়িত্ব পালন করেন। ওই গেটে বসার জন্য ঘর ও যানবাহনের গতিরোধে ব্যারিকেড রয়েছে। আমার দায়িত্বে থাকা গেটটি বেশি ব্যস্ততম সড়কে অবস্থিত। প্রতি মুহূর্তে ছোট-বড় যানবাহন ট্রেনলাইন পার হয়। এরপরও এই গেটে কিছুই নেই। আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দায়িত্ব পালন করি। ব্যারিকেড না থাকায় সারাক্ষণ ঝুঁকিতে থাকতে হয়।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?






