রোনালদোকে টপকে আরও এক রেকর্ড মেসির
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথটা প্রায় দেড় দশক দীর্ঘ। দু’জনের সম্ভাব্য শেষ বিশ্বকাপেও দেখা মিলেছে সেই দ্বৈরথের। এবার পর্তুগিজ মহাতারকার এক বিশ্বকাপ রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি, যেটা আবার চলতি বিশ্বকাপেই গড়েছিলেন রোনালদো।
শেষ কিছু দিনে ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুটা রঙ হারিয়েছেন। তবে বিশ্বকাপে ঠিকই কেড়ে নিয়েছেন আলো। ঘানার বিপক্ষে পর্তুগালের প্রথম বিশ্বকাপ ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা, জানান দিয়েছেন ‘আমি এখনো ফুরিয়ে যাইনি’। সেই ম্যাচসেরার পুরস্কারটা রোনালদোর ঝুলিতে গিয়েছিল এই নিয়ে সপ্তম বারের মতো। গড়ে ফেলেছিলেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার রেকর্ড।
মেসি সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছেন আজ। আহমাদ বিন আলী স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টাইন মহাতারকা প্রথমার্ধে করেছেন দারুণ এক গোল। এছাড়াও পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন।
৫৮টা পাস খেলেছেন, যার ৯০টিই নির্ভুল, ১০টা পাস খেলেছেন ফাইনাল থার্ডেও। প্রতিপক্ষ বক্সে বল ছুঁয়েছেন ৯ বার, যা এই ম্যাচে সবচেয়ে বেশি। এখানেই শেষ নয়, ম্যাচে সবচেয়ে বেশি শট (৬), বড় সুযোগ তৈরি (২) করেছেন এই মেসিই। ‘ডার্টি জবও’ করেছেন বৈকি! দু’বার ফাউলের শিকার হয়েছেন, একটা ট্যাকল করেছেন প্রতিপক্ষকে। মোদ্দাকথা, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের এই লড়াইয়ে অলরাউন্ড পারফর্ম্যান্সই উপহার দিয়েছেন মেসি।
তাতেই তিনি বনে গেছেন ম্যাচের সেরা খেলোয়াড়। গড়ে ফেলেছেন রেকর্ডটাও। রোনালদোর সাত ম্যান অফ দ্য ম্যাচ ছাপিয়ে মেসি পৌঁছে গেছেন বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার দিক থেকে অনন্য অবস্থানে, বর্তমানে তার ম্যাচসেরার পুরস্কার আছে ৮টি। ৬ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে এই তালিকার তিনে অবস্থান করছেন আরিয়েন রবেন।
এই ম্যাচে অবশ্য এই এক দিক থেকে রোনালদোকে ছাড়িয়ে যাননি মেসি। গোলের দিক থেকেও পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়েছেন তিনি। বর্তমানে মেসির বিশ্বকাপ গোলের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯-এ। রোনালদোর বিশ্বকাপে গোল ৮-টি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের পর চলতি বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা দাঁড়াল ৩। তাতে করে গোল্ডেন বুটের দৌড়ে আবারও তিনি চলে এসেছেন শীর্ষে। তবে তার সঙ্গে সমতায় আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, ইংল্যান্ডের মার্কাস র্যাশফোর্ড, নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার গোলও তিনটি, তবে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে তার দল। ওদিকে রোনালদো এই বিশ্বকাপে গোল পেয়েছেন মোটে একটি।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






