রোনালদোর রাঁধুনির বেতন ৫ হাজার পাউন্ড!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ পিএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার
স্ত্রী ও সন্তানদের সাথে রোনালদো।
পর্তুগালে প্রাসাদোপম নতুন বাড়ি তৈরি করছেন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ হাজার বর্গ ফুটের বাড়িটি তৈরি হয়ে গেলেও সব কাজ এখনও শেষ হয়নি। আরও কিছু দিন লাগতে পারে নতুন বাড়ির সব কাজ শেষ হতে। তার আগেই বাড়ির বিভিন্ন কাজের জন্য চার কর্মীকে নিয়োগ করেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই ফুটবলার।
ছোটবেলার ক্লাবের কাছেই নতুন বাড়ি তৈরি করছেন রোনালদো। সম্ভবত আগামী বছরের শুরুর দিকেই স্ত্রী জর্জিনা রদ্রিগেস এবং সন্তানদের নিয়ে নতুন বাড়িতে থাকতে শুরু করবেন। নতুন বাড়িতে গিয়ে যাতে সমস্যা না হয়, সেজন্য এখন থেকেই ব্যবস্থা নিচ্ছেন পর্তুগালের ফুটবল অধিনায়ক।
পর্তুগালের একটি সংবাদপত্রের দাবি অনুযায়ী, তার নিয়োগ করা চার কর্মীর মধ্যে রয়েছেন একজন রাঁধুনি। যার মাসিক বেতন ৪ হাজার ৮০০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৬ লাখ টাকা। অত্যাধুনিক বাড়িটি তৈরি করতে রোনালদো খরচ করছেন প্রায় ২শ’ কোটি টাকা।
কেন মোটা বেতনের রাঁধুনি রাখলেন রোনালদো? তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমী এবং তার ভক্তদের মধ্যে।
সূত্রের খবর, ফুটবল জীবনের শেষ এক বা দু’বছর লিসবনের ছোটবেলার ক্লাবে খেলতে পারেন রোনালদো। মায়ের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ছোটবেলার ক্লাবে খেলে ফুটবলার জীবন শেষ করতে চান পর্তুগাল অধিনায়ক।
সে সময় নিজের নতুন বাড়িতে থাকবেন তিনি। সেজন্যই অনেক দেখেশুনে রাঁধুনি নিয়োগ করেছেন রোনালদো। যিনি তার জন্য নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করতে পারবেন। পাশাপাশি স্ত্রী এবং সন্তানদের জন্যও রান্না করতে পারবেন। বিশেষ দক্ষ একজন রাঁধুনিকে নিয়োগ করেছেন পাঁচ বারের ব্যালন ডি’র জয়ী।
স্বাস্থ্য সচেতন রোনালদো তাই রাঁধুনির বেতন নিয়ে কোনও সমঝোতা করতে চাননি।
পর্তুগালের সংবাদমাধ্যমের দাবি, লিসবনের একটি স্কুলে সন্তানদের ভর্তি করার বিষয়টিও চূড়ান্ত করে ফেলেছেন রোনালদো।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











