ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ২১:৪৪:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

রোমাঞ্চকর লড়াই: শিরোপা হারালো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর অনূর্ধ্ব–১৯ সাফে রোমাঞ্চকর লড়াই শেষে ভারতের কাছে হেরে শিরোপা হারালো বাংলাদেশ। নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটের গোলে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ।

তবে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে। ১১-১১ টাইব্রেকারে সমতা হলে টসের মাধ্যমে ফল নির্ধারিত হয়। আর টসে ভাগ্য গড়ায় ভারতের দিকে।

তিন বছর আগে ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ নারী সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। নারী ফুটবলের অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে শেষ চার আসরে তিনবারই শিরোপা জয় করে বাংলাদেশ।