রোমানিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৩ এএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
দক্ষিণ-পূর্ব ইউরোপীয় দেশ রোমানিয়ায় একটি জ্বালানি স্টেশনে পৃথক দুটি ভয়াবহ বিস্ফোরণে ৪৭ জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত এবং আহত হয়েছেন আরও ৪৬ জন। আহতদের মধ্যে ২৬ জন দমকলকর্মী। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়, রোমানিয়ার একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে দুটি বিস্ফোরণে একজন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় রাজধানী বুখারেস্টের কাছে প্রথম বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে আসা ২৬ দমকলকর্মীও আহতদের মধ্যে রয়েছেন।
আরও বলা হয়, প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। এমনকি তারা চারজনকে বিদেশে হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করছে বলেও জানানো হয়েছে। এছাড়া বিস্ফোরণের পর ৭০০ মিটার (প্রায় আধা মাইল) ব্যাসার্ধের মধ্যে থাকা লোকজনকে এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে।
বার্তাসংস্থা এএফপির বরাত দিয়ে রোমানিয়ার জরুরি বিভাগের প্রধান রায়েদ আরাফাত বলেছেন, ‘এলাকাটি এখনও বিপজ্জনক... আরেকটি ট্যাংকারে আরেকটি বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।’
রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস শনিবার সন্ধ্যায় হওয়া এই বিস্ফোরণকে ‘ট্র্যাজেডি’ হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, রাজধানী বুখারেস্টের কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশনে যা ঘটেছে তাতে তিনি ‘গভীরভাবে দুঃখিত’।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘দুর্ঘটনাস্থলে কোনও ধরনের নিয়ম ভঙ্গ হয়েছে কিনা তা দেখার জন্য দ্রুত তদন্ত শুরু করা উচিত, যাতে এই ধরনের বিপর্যয় আর না ঘটে। আমি কর্তৃপক্ষকে আহতদের জন্য জরুরি ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






