রোলাঁ গারোর প্রথম রাউন্ডেই অঘটনের শিকার ওসাকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ক্লে কোর্টে আসলেই যেন কিছু একটা হয়ে যায় তার। পুরুষ টেনিসে ক্লে কোর্টের একচ্ছত্র রাজা যেমন রাফায়েল নাদাল,তেমনি ফরাসি ওপেনের লাল মাটির সাথে যেন আজীবনের শত্রুতা নারী টেনিসের সাবেক নাম্বার ওয়ান জাপানিজ তারকা নাওমি ওসাকার। চার গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকা রোলাঁ গারোর তৃতীয় রাউন্ডের ওপরে যেতেই পারেননি আজ পর্যন্ত। ফরাসি ওপেনে নিজের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে এবার প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন ওসাকা।
ফরাসি ওপেনের এবারের আসরে প্রথম রাউন্ডে বিশ্বের ২৭ নম্বর টেনিস তারকা যুক্তরাষ্ট্রে আমান্দা আনিসিমোভার কাছে ৭-৫, ৬-৪ সরাসরি সেটে হেরে বিদায় নিয়েছেন জাপানিজ এই টেনিস তারকা।
ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে ছিলেন ওসাকাই। প্রথম সেটে ৫-৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও বেশ কয়েকটি আনফোসর্ড এরর করে হেরেই বসেন সাবেক এই টেনিস নাম্বার ওয়ান। প্রথম সেটেই করেছেন ১৭ টি আনফোসর্ড এরর। পুরো ম্যাচে যেটির সংখ্যা ২৯ টি। এর সঙ্গে ম্যাচ জুড়ে ছিলো ৮টি ডাবল ফল্ট। প্রতিপক্ষের সাথে খেলার চেয়ে নিজের সাথে করা ভুলগুলোর মাশুল দিতেই ম্যাচটাই হেরে বসেন ওসাকা।
ফ্রেঞ্চ ওপেনের গত আসরে সংবাদ সম্মেলনে যোগ না দেয়ার কারণে শাস্তির মুখোমুখি হয়েছিলো ওসাকা। মানসিক অবসাদের কারণে পরে নিজেই নাম প্রত্যাহার করে নেন টুর্নামেন্ট থেকে।
চারটি গ্র্যান্ড স্লামের মালিক ওসাকা আবারও ব্যর্থ ফরাসি ওপেনে। আগের ব্যর্থতা কাটাতে এসে এবারও তাকে ফিরতে হয়েছে খালি হাতেই।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল