রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১১ এএম, ১৪ মার্চ ২০২৫ শুক্রবার
সংগৃহীত ছবি
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প শুক্রবার (১৪ মার্চ) পরিদর্শন করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শনকালে গুতেরেস ও প্রধান উপদেষ্টা স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠী ও মায়ানমারে নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন।
বেলা ১১টায় কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘের মহাসচিব।
প্রায় সাত বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন আজ প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। প্রথমে তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। এরপর যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানাও পরিদর্শন করবেন তিনি।
অন্যদিকে, ড. ইউনূস কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরে নামাজ ও বিশ্রামের বিরতি নেবেন।
দুপুর ২টার পর ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি মতবিনিময় করবেন মহাসচিবের সঙ্গে। পরে দুইজনে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।
চার দিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের জন্যে আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অর্ধেকের বেশি কমে যাওয়ায় প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগে গুতেরেসের এই সফর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণে ইতিবাচক।
এদিকে, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিও এই সফরে ছায়া ফেলতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব কী ধরনের বার্তা দেন সেটিই এখন দেখার বিষয়।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা











