রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:১৭ পিএম, ২৪ মে ২০১৮ বৃহস্পতিবার
বিশিষ্ট ভারতিয় অভিনেত্রী ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সরাসরি ফেসবুকে কথা বলেছেন।
আজ বৃহস্পতিবার প্রায় ১৪ মিনিটের বক্তব্যে প্রিয়াঙ্কা রোহিঙ্গাদের নানা সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। বিশেষ করে নারী ও শিশুদের নানা সমস্যার কথা জানান তিনি। প্রথমেই পরিষ্কার পানি সংকটের কথা তুলেন ধরেন এই তারকা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ফেসবুক পেজে লাইভে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় রোহিঙ্গা শিশুদের করুণ দশার বর্ণনা দেন তিনি।
এ সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রোহিঙ্গাদের নিয়ে করা ভক্তদের প্রশ্নের জবাবও দিয়েছেন প্রিয়াঙ্কা। শিশুদের নির্ধারিত ক্যাম্প থেকে প্রিয়াংকা বলেন, এখানে পাশাপাশি রয়েছে শৌচাগার ও পানির টিউবওয়েলের জায়গা। ফলে বৃষ্টি হলে শৌচাগার থেকে পানি উপচে পড়ে এবং পানি দূষিত হয়ে যায়। ফলে নানা রোগজীবাণু ছড়িয়ে পড়ে।
এক ভক্তের প্রশ্নের জবাবে ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া বলেন, শিশুদের আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের স্বপ্ন কি? তাদের সবাই বলে ওঠে, আমি স্কুলে যেতে চাই। এ ছাড়া বলে, সে সাংবাদিক হতে চায়।
তিনি বলেন, এই শিশুরা তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না। তবে তারা এখন মৌলিক শিক্ষা পাচ্ছে। শিশুদের বার্মিজ, ইংলিশ ও গণিত শেখানো হচ্ছে।
প্রিয়াঙ্কা বলেন, শিশুদের ধর্ম কী, বাবা-মা কে, এদের পরিচয় কী-এগুলো বড় বিষয় নয়। এখন এদের দরকার সবার সহানুভূতি। রোহিঙ্গা শিশুদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- `সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে`
- সেনাবাহিনীর মেডিক্যাল কোরে অফিসার ক্যাডেট পদে চাকরি
- সম্পর্কে দূরত্ব বাড়ে ছোট্ট যে ভুলে, বদলান অভ্যাস
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? হতে পারে ভয়ংকর ক্ষতি
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- ‘বউ’ বানানোর নামে নারীদের চীনে পাচার
- জলাবদ্ধতায় চলাচলে যেসব ভুলে ঘটতে পারে দুর্ঘটনা, সতর্ক হোন
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর











