`রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ`
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার
সংগৃহীত ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, প্রায় এক দশক ধরে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। এতে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের ওপর বাড়তি পরিবেশগত চাপ তৈরি হয়েছে। তাই রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরডাপ ভবনে ‘পারস্যুইং ক্লাইমেট জাস্টিস: রোড টু ইউএনজিএ’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসন্ন কপ সম্মেলনে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু অর্থায়ন আরও অনুদানভিত্তিক করাসহ চারটি দাবি তুলে ধরবে বাংলাদেশ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, জলবায়ু অর্থায়ন ঋণ হিসেবে নয়, কার্যকর সহায়তা হিসেবে চায় বাংলাদেশ। এছাড়া পাটজাত পণ্যকে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল ন্যাচারাল ফাইবার হিসেবে বিশ্বে তুলে ধরার কথা জানান তিনি। জলবায়ু সংকট মোকাবিলায় পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
সরকারের রাজনৈতিক অঙ্গীকার অনুযায়ী, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশাবাদ জানান তিনি।
জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে বাংলাদেশের চারটি প্রধান দাবির মধ্যে রয়েছে—প্রতিশ্রুতি নয়, লস অ্যান্ড ড্যামেজ ফান্ড ও ক্লাইমেট ফান্ডের অর্থ বাস্তবে পৌঁছানো; জলবায়ু অর্থায়ন আরও সহজ, অনুদানভিত্তিক ও ঋণের বোঝামুক্ত করা; শ্রমিক ও জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করে ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং জলবায়ু নীতিতে জেন্ডারভিত্তিক বা নারী-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা।
- `রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ`
- এস কে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড
- প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি
- ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর খবর যাচাইয়ে তদন্ত কমিটি
- যুক্তরাজ্যের ভাঙন ঠেকানো কঠিন, সিন ফেইনের বার্তা
- মহাবিশ্বের রহস্য খুঁজতে বাংলাদেশের লামিয়া মওলা
- এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
- দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না
- ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
- টানা পাঁচ দিন সারাদেশে বর্ষণের আভাস
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ব্রাজিলে নেইমার অধ্যায় শেষ, আনচেলত্তির স্পষ্ট বার্তা
- বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
- সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
- আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
- আশ্রয়প্রার্থী নারীদের ধর্ষণের অভিযোগ ব্রিটিশদের বিরুদ্ধে
- চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
- কানাডায় আজীবন সম্মাননা পেলেন অভিনেত্রী শান্তা ইসলাম
- ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু
- বাসচাপায় স্কুলছাত্রী নিহত, জনতার সড়ক অবরোধ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
- সাজেদা ফাউন্ডেশনে চাকরি, সুবিধাবঞ্চিতদের সুযোগ
- ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম
- এশিয়ান গেমস নারী ফুটবল: বাংলাদেশকে হারাল উত্তর কোরিয়া
- পিৎজা খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখবেন যেভাবে
- সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
- বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
- ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
- প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান ঢাবি








