র্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের রাবেয়া-ফাহিমার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৯ অক্টোবর ২০২৪ বুধবার
ফাইল ছবি।
ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে নারী টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের লেগ-স্পিনার রাবেয়া খানের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৯৪।
চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। দশ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জয় পায় টাইগ্রেসরা। ঐ ম্যাচে ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নেন রাবেয়া।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই হার বরণ করে বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় তারা। এ ম্যাচে বল হাতে মিতব্যয়ী ছিলেন রাবেয়া। ৪ ওভারে ১৫ রানে নেন ১ উইকেট।
রাবেয়ার সাথে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরেক লেগ-স্পিনার ফাহিমা খাতুনের। স্কটল্যান্ডের বিপক্ষে ২১ রানে ১ এবং ইংল্যান্ডের সাথে ১৮ রানে ২ উইকেট নেন তিনি। দুই ম্যাচে ৩ উইকেট শিকারে ১৩ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন ফাহিমা।
এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বাঁ-হাতি স্পিনার সোপিয়া একলেস্টোন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নেন তিনি। ৭৬২ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন একলেস্টোন।
র্যাংকিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে পাকিস্তানের সাদিয়া ইকবাল ও ইংল্যান্ডের সারাহ গ্লেনের। ৭৫৪ রেটিং নিয়ে সাদিয়া দ্বিতীয় ও ৭৪৬ রেটিং নিয়ে সারাহ তৃতীয়স্থানে উঠেছেন।
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে না পারায় ব্যাটিং তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটারদের।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











