ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:১২:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

র‍্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। গত ফিফা উইন্ডোর আগে সিঙ্গাপুরের সঙ্গে র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যবধান ছিল ১২। নতুন প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে তিনে।

চলতি মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারান সাবিনা-সানজিদারা। পরের ম্যাচে সফরকারী দল পাত্তাই পায়নি। ৮-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ফলে ১৪২ থেকে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৪০-এ। অন্যদিকে ১৩০ থেকে নেমে গেছে ১৩৭ নম্বরে নেমে গেছে সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দলগুলোর ভেতর বাংলাদেশের চেয়ে এগিয়ে আছেন কেবল নেপাল (১০৫) ও ভারত (৬৫)।


প্রথমবারের মতো র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। যুক্তরাষ্ট্র, জার্মানি ও সুইডেনের পর চতুর্থ দল হিসেবে সিংহাসনে বসার মর্যাদা পেল তারা। দুইয়ে যুক্তরাষ্ট্র, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচে আছে সুইডেন। সেরা দশ থেকে বেরিয়ে গিয়ে ১১তে আছে ব্রাজিল।