লকডাউন শিথিলের সিদ্ধান্ত আত্মঘাতী: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউন শিথিল করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লকডাউন শিথিলের সিদ্ধান্ত আত্মঘাতী। করোনা সংক্রমণের ও মৃত্যুর সংখ্যা হ্রাস না পাওয়ার পরও এই সিদ্ধান্ত জনবহুল দেশে সংক্রমণ বৃদ্ধির আরো বেশি আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ উদ্বেগ প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি বরাবরই বলে এসেছে ‘দিন আনে দিন খায়’ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে জরুরি ছিল। কিন্তু সরকার কর্ণপাত করেনি। এ কারণেই অপরিকল্পিত লকডাউন ফলপ্রসূ হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, সরকার টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের কোনো বাস্তব সম্মত ব্যবস্থাপনা তৈরি করতে পারেনি। উপরন্ত দুর্নীতির আশ্রয় গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনা বিনষ্ট করেছে।
টিকা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অপরাজনীতি করছে আওয়ামী লীগ সরকার। মিথ্যা ও ভুল তথ্য দিয়ে এক দিকে জনগণের সাথে প্রতারণা করছে, অন্য দিকে জনগণকে সীমাহীন ভোগান্তির মধ্যে ফেলেছে। সরকারের হিসাবেই দেখা যাচ্ছে, দুই ডোজ টিকা পেয়েছে মাত্র ৫২ লাখ মানুষ। প্রথম ডোজ পেয়েছে এক কোটি ৫৩ লাখ। অথচ জনসংখ্যা প্রায় ১৮ কোটি।
তিনি আরও বলেন, টিকা নিয়ে আজ পর্যন্ত সরকার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দিতে ব্যর্থ হয়েছে। টিকা নিয়ে এই প্রতারণা অপরাধের সামিল। জনগণের জীবন বিপন্ন করার সকল দায় এই সরকারকেই নিতে হবে।
অবিলম্বে টিকা সংগ্রহে কার্যকরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সমগ্র জনগোষ্ঠীকে টিকা প্রদানের জন্য প্রয়োজনে মেগাপ্রজেক্ট স্থগিত করে হলেও সম্ভাব্য সকল উৎস থেকে টিকা সংগ্রহ নিশ্চিত করতে হবে
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব খুলনার রূপসায় মন্দির-দোকান ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, সাম্প্রতিক সময়ে মৌলভীবাজার কুলাউড়ায় খাসিয়াদের ওপর হামলা, পটুয়াখালীর রাখাইনপল্লী উচ্ছেদের হুমকির তীব্র নিন্দা জানান। এ সকল সাম্প্রদায়িক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণে সরকারের নির্লিপ্ততার নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।
-জেডসি
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


