ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১১ পিএম, ১০ জুন ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় হনুফা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মনোহরপুর বাজার সংলগ্ন আলী খলিফার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত হনুফা উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকার গাজি বাড়ির মৃত আবদুল করিমের স্ত্রী। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানায় তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, সড়কের এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেটি উদ্ধার করা হয়। তবে কোন ধরনের যানবাহন তাকে চাপা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আর জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়।