ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৮:২৩:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

লতার জন্য প্রার্থনা করতে বললেন চিকিৎসক

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি


করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভারতের গানের পাখি লতা মঙ্গেশকর। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) লতা মঙ্গেশকরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন তার চিকিৎসক ডা. প্রতিত সামদানি। তিনি বলেন, ‘তিনি এখনো ইনটেনসিভ কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রয়েছেন। আমাদের অপেক্ষা এবং তদারকি করতে হবে। তার সুস্থতার জন্য প্রার্থনা করুন। এখনো তাকে হাসপাতালে থাকতে হবে।’

এদিকে লতা মঙ্গেশকরের বোন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে জানান, তার নিজের শরীরও খারাপ। সামান্য সর্দি-কাশি। হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু কড়া কোভিডবিধির কারণে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে থেকেই তিনি দিদির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের থেকে লতা মঙ্গেশকর ভালো আছেন বলে জানান আশা।

এর আগে ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকরের বোন উষা মঙ্গেশকর বলেছিলেন, ‘কোভিড রোগী হওয়ায় আমরা দিদিকে দেখতে যেতে পারছি না। যদিও সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স বেশি হওয়ায় তারা তাকে আরো কয়েকদিন হাসপাতালে রাখবেন।’

গত ৮ জানুয়ারি রাত থেকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি আছেন লতা মঙ্গেশকর।